দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইরানের আইআরজিসি’র খাতম আল-অনবিয়া সদর দফতরের মুখপাত্র ইব্রাহিম জোলফাঘারি বলেছেন, ‘ইরানের বাহিনী দুবাইয়ে এমন দুই স্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে, যেখানে ৫০০-এর বেশি মার্কিন সেনা লুকানো ছিল। হামলায় তারা বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছে।’
সেমি-অফিশিয়াল তাসনিম সংবাদ সংস্থার মাধ্যমে প্রকাশিত বিবৃতিতে তিনি আরও বলেন, ‘আমরা আগে সতর্ক করেছিলাম যে, আগ্রাসী মার্কিন সেনারা আমাদের সশস্ত্র বাহিনীর শক্তিশালী আক্রমণ ও অঞ্চলের তাদের ঘাঁটি ধ্বংসের কারণে পিছু হটতে বাধ্য হয়েছে।’
তিনি বলেন, ‘ট্রাম্প ও মার্কিন সেনা বাহিনীর নেতাদের বুঝতে হবে, এই অঞ্চল মার্কিন সেনাদের কবরস্থানে পরিণত হবে এবং তাদের আর কোনো বিকল্প থাকবে না, তারা বাধ্য হয়ে আত্মসমর্পণ করতে হবে।’
সূত্র: আল জাজিরা
এমএস/